ডেলিভারি
সারাদেশে কুরিয়ারে পাঠাই — ডেলিভারি চার্জ নেই। পণ্যের দামের সাথে কিছু যোগ হয় না।
সময়: সাধারণত ৩–১০ দিন। প্রতিটা আলনা অর্ডারের পর আপনার বাছাই করা রঙে রঙ করি, ভালোভাবে শুকিয়ে তারপর পাঠাই — রঙ শুকাতে ২–৫ দিন, আর কুরিয়ারে ১–৪ দিন। কাঁচা রঙে পার্সেল করলে দাগ পড়ে, তাই এই সময়টা আমরা কমাই না।
কাস্টম অর্ডারে (নিজের মাপ, ডিজাইন বা বাড়তি কিছু যোগ করলে) শুরু থেকে বানাতে হয়, তাই সময় বেশি লাগে — কত দিন লাগবে, অর্ডার নেওয়ার সময়ই জানিয়ে দেব।
প্রাকৃতিক দুর্যোগ বা উৎসবের সময় একটু বেশি লাগতে পারে — তখন আগেই জানিয়ে দেব।
কুরিয়ারে দেওয়ার পর SMS-এ ট্র্যাকিং নম্বর পাবেন। ‘ট্র্যাকিং’ পাতায় যেকোনো সময় দেখতে পারবেন।
পেমেন্ট
শুধু ক্যাশ অন ডেলিভারি। আগে পণ্য, পরে টাকা। অর্ডারের পর কনফার্ম করতে আমরা একবার কল দিই।
পণ্য হাতে পাওয়ার সময়
রাইডারের সামনেই পার্সেল খুলে দেখুন। ছবির সাথে না মিললে বা ভাঙা থাকলে নেবেন না — তখনই ফেরত দিতে পারেন, আপনার কোনো খরচ নেই।
পরে কোনো সমস্যা ধরা পড়লে
পণ্য পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ছবি বা ভিডিওসহ জানান।
- ত্রুটিপূর্ণ বা ভুল পণ্য: বদলে দেব।
- ছোটখাটো সমস্যা (যেমন রঙ চটে যাওয়া, ছোট কোনো অংশ ভাঙা): বদলে দেব, অথবা আপনি চাইলে পণ্যটা রেখে কিছুটা ক্ষতিপূরণ।
- বড় দুর্ঘটনা বা কাস্টম অর্ডারের পণ্য: আলোচনা করে সমাধান।
অর্ডার বাতিল
কুরিয়ারে দেওয়ার আগে যেকোনো সময় কল করে বাতিল করতে পারেন: 01409-400185