🚚 সারাদেশে ডেলিভারি ফ্রি · ক্যাশ অন ডেলিভারি · 📞 01409-400185
📞 01409-400185

আমাদের কথা

বনেদি ঘরের সাজে ছিল একধরনের মায়া — সেই মায়াটুকু হাতে গড়ে পৌঁছে দিই আপনার ঘরে।

আমরা বানাই ঘরসজ্জা আর অর্গানাইজার। শুরু করেছি চুড়ির আলনা দিয়ে — ৫ ধাপ, ৫ রঙে, প্রায় ১ ইঞ্চি পুরু মেহগনি কাঠে।

৯০% জিনিস নিজেদের হাতে তৈরি, কাঞ্চনপুর, ঝিনাইদহে। বাকিটা আমাদের তত্ত্বাবধানে ওয়ার্কশপে।

আমরা মেটেরিয়াল নিয়ে মিথ্যা বলি না। মেহগনি লেখা থাকলে মেহগনিই পাবেন। দাম অন্যদের চেয়ে কিছুটা বেশি — কারণটা ওই মেটেরিয়ালই। কাটা অংশের ছবি চাইলে পাঠাই।

আমরা শুধু তৈরি পণ্য দেখাই না, কীভাবে তৈরি হয় সেটাও দেখাই। কারণ যে জিনিস আপনি হাতে পাবেন, সেটা বানানোর গল্পটাও আপনার জানা উচিত।

সারাদেশে ডেলিভারি ফ্রি, ক্যাশ অন ডেলিভারি। পণ্য হাতে পেয়ে চেক করে তারপর টাকা।