নিজের মতো করে বানিয়ে নিতে চান? আমরা কাস্টম অর্ডার নিই।
- অন্য মাপ — বেশি বা কম ধাপ, লম্বা রড, ছোট টেবিলের জন্য কম গভীরতা
- ড্রয়ার যোগ — আংটি, কানের দুল, চেইন রাখার জন্য
- আয়না যোগ
- রঙ — পাঁচটা রঙের যেকোনোটা, বা আলোচনা করে অন্য রঙ
দাম আর সময় ডিজাইন অনুযায়ী আলোচনা করে ঠিক হয়। একটা ছবি বা স্কেচ আর মোটামুটি মাপ পাঠালেই শুরু করা যায়।
সময়: কাস্টম পণ্য শুরু থেকে বানিয়ে, রঙ করে শুকিয়ে তারপর পাঠাই — তাই সাধারণ অর্ডারের (৩–১০ দিন) চেয়ে বেশি সময় লাগে। কত দিন লাগবে, ডিজাইন ঠিক হওয়ার সময়ই নির্দিষ্ট করে জানিয়ে দেব।
অগ্রিম: কাস্টম পণ্য আপনার মাপে বানানো হয়, অন্য কাউকে বিক্রি করা যায় না — তাই কাজ শুরুর আগে আংশিক অগ্রিম নেওয়া হয়। পরিমাণ ডিজাইন ঠিক হওয়ার পর জানিয়ে দেব; বাকি টাকা পণ্য হাতে পেয়ে।