চুড়ি থাকুক গুছিয়ে, চোখের সামনে
ড্রয়ারে জট পাকানো চুড়ি খুঁজতে আর সময় নষ্ট নয়। বনেদির এই আলনায় পাঁচ ধাপে সাজিয়ে রাখুন — কোন চুড়ি কোথায়, এক নজরেই দেখা যায়। ড্রেসিং টেবিলে রাখলে ঘরের সৌন্দর্যও বাড়ে।
কেন দাম একটু বেশি
বাজারের অনেক আলনা মেলামাইন বোর্ডে বানানো — কাঠের গুঁড়ো চাপ দিয়ে তৈরি, ভেজা লাগলে ফুলে যায়। আমাদের আলনার পুরো কাঠামো প্রায় ১ ইঞ্চি পুরু মেহগনি তক্তা কেটে বানানো, আর পাঁচটা রড দেড় ইঞ্চি মোটা কাঠ থেকে কুঁদে গোল করা। দাম কমানোর সহজ উপায় ছিল — পাতলা কাঠ, কম ধাপ, টুকরো জোড়া। কোনোটাই নিইনি।
বিস্তারিত
- উপকরণ: মেহগনি কাঠ (পাঁচটা রংই একই কাঠ, শুধু ফিনিশ আলাদা)
- মাপ: উচ্চতা ১৬” × চওড়া ১৩” × গভীরতা ৮”
- ধাপ: ৫টি, প্রতিটা রড ১৩” লম্বা
- ধারণক্ষমতা: প্রতি ধাপে ২–৫ ডজন — মোটা চুড়ি হলে কম, পাতলা কাচের চুড়ি হলে বেশি। সব মিলিয়ে ১০–২৫ ডজন।
- রং: কালো, চকলেট, মেহগনি (বার্নিশ), ক্রিম, সাদা
- সাথে যায়: শুধু আলনা। ছবির চুড়িগুলো দেখানোর জন্য, সাথে যায় না।
- তৈরি: ঝিনাইদহের কাঞ্চনপুরে আমাদের নিজেদের কারখানায়, হাতে
অর্ডারের আগে ড্রেসিং টেবিলে ১৩” × ৮” জায়গা আছে কি না মেপে নিন।
ডেলিভারি ও রিটার্ন
- দাম ১,৪৫০ টাকা — সারাদেশে ডেলিভারি ফ্রি, বাড়তি কিছু যোগ হবে না
- ক্যাশ অন ডেলিভারি — পণ্য হাতে পেয়ে টাকা দিন
- সাধারণত ৩–১০ দিনে পৌঁছায় — অর্ডারের পর রঙ করে ভালোভাবে শুকিয়ে তারপর পাঠাই, তাই কয়েকদিন সময় লাগে (কাস্টম অর্ডারে আরও বেশি)
- রাইডারের সামনে পার্সেল খুলে দেখে নিন — সমস্যা থাকলে কোনো খরচ ছাড়াই ফেরত দিতে পারবেন
- ত্রুটি থাকলে বদলে দেওয়া হবে; ছোটখাটো সমস্যায় (রঙ উঠে যাওয়া, ছোট অংশ ভাঙা) বদল বা আংশিক টাকা ফেরত
অন্য মাপ লাগবে?
অন্য সাইজ, ড্রয়ার বা আয়না যোগ করা — কাস্টম অর্ডার নিই, কিছু টাকা অগ্রিম দিয়ে। কল বা WhatsApp করুন: 01409-400185





























