সাধারণ প্রশ্ন
এটা কি মেলামাইন বোর্ড?
না। প্রায় ১ ইঞ্চি পুরু মেহগনি কাঠ — প্রতিটা প্যানেল এক তক্তার, ছোট টুকরো জুড়ে নয়। পানি লাগলেও ফুলে যাবে না।
কতগুলো চুড়ি ধরে?
৫ ধাপ, প্রতিটা রড ১৩ ইঞ্চি। প্রতি ধাপে ২–৫ ডজন — মোটা চুড়ি হলে কম, পাতলা কাচের চুড়ি হলে বেশি। সব মিলিয়ে ১০–২৫ ডজন।
মাপ কত?
উচ্চতা ১৬ ইঞ্চি × চওড়া ১৩ ইঞ্চি × গভীরতা ৮ ইঞ্চি। ড্রেসিং টেবিলে জায়গা আছে কি না আগে মেপে নিন।
দাম কত, ডেলিভারি চার্জ কত?
১,৪৫০ টাকা। সারাদেশে ডেলিভারি ফ্রি — দামের সাথে কিছু যোগ হবে না।
ডেলিভারি কতদিনে?
সাধারণত ৩–১০ দিন। অর্ডারের পর আপনার রঙে রঙ করে ভালোভাবে শুকিয়ে তারপর পাঠাই — কাঁচা রঙে পার্সেল করলে দাগ পড়ে। কাস্টম অর্ডারে সময় বেশি লাগে, অর্ডার নেওয়ার সময়ই জানিয়ে দেব। প্রাকৃতিক দুর্যোগ বা উৎসবের সময় একটু বেশি লাগতে পারে।
আগে টাকা দিতে হবে?
না। ক্যাশ অন ডেলিভারি — পণ্য হাতে পেয়ে, খুলে দেখে তারপর টাকা দেবেন।
ভাঙা বা ত্রুটিপূর্ণ এলে?
ডেলিভারির সময় রাইডারের সামনেই খুলে দেখুন। সমস্যা থাকলে বদলে দেব। বিস্তারিত ‘ডেলিভারি ও রিটার্ন’ পাতায়।
চুড়ি কি সাথে যায়?
না। ছবির চুড়িগুলো শুধু দেখানোর জন্য।
অন্য মাপ বা ড্রয়ার-আয়না যোগ করা যায়?
হ্যাঁ, কাস্টম অর্ডার নিই। ‘কাস্টম অর্ডার’ পাতা দেখুন বা কল করুন।
আরও প্রশ্ন? কল বা WhatsApp: 01409-400185